এই অসহায় মানুষদের পাশে নিজের দুই মাসের বেতন দিয়ে খাদ্য সামগ্রী কিনে নিজ গ্রামের ৭৫ পরিবারের মাঝে পৌঁছে দিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণীর কর্মচারী আফতাব উদ্দিন।
বৃহস্পতিবার সকালে উপজেলার মাধবপুর ইউপির আফতাব উদ্দিনের নোয়াগাওঁ গ্রামের অসহায় হতদরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রীগুলো পৌঁছে দেন তিনি।
.png)
আফতাব উদ্দিন বলেন, দুই মাসের বেতনের টাকা দিয়ে নিজ গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অনুরোধ করবো বিত্তবান সবাই যাতে এই কঠিন বিপদের সময় অসহায় হতদরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়ায়।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা নুরুল মোত্তাকিন জুনাইদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আসহবুজ্জামান শাওন, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়।