ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্রেতা ঠকানো চার ব্যবসায়ীর জেল-জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২৭ নভেম্বর ২০১৯
ক্রেতা ঠকানো চার ব্যবসায়ীর জেল-জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের কাউনিয়ায় দীর্ঘদিন ধরে ক্রেতা ঠকানো লাইসেন্সবিহীন চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- ইসামনি মিষ্টি ভান্ডারের মালিক এমদাদুল, কনফেকশনারী ব্যবসায়ী রেজাউল ইসলাম, ফাস্টফুড ব্যবসায়ী মিন্টু মিয়া, রেস্টুরেন্ট ব্যবসায়ী মন্টু মিয়া।

বুধবার দুপুরে অভিযান চালিয়ে চারজনকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার।

Advertisement

তিনি জানান, ওই চার ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ক্রেতাদের ঠকাচ্ছিলো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির প্রমাণ পাওয়া গেছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবু সাঈদ, ভ্রাম্যমাণ আদালতের ব্রেঞ্চ সহকারী সাজু মিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!