ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

করোনায় আক্রান্ত মা সুস্থ টেস্টটিউব বেবি জন্ম দিলেন

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ৩০ এপ্রিল ২০২০
করোনায় আক্রান্ত মা সুস্থ টেস্টটিউব বেবি জন্ম দিলেন
ছবি: ক্লেয়ার ও তার ছেলে

প্রথমবারের মতো মা হলেন এক নারী। তবে তিনি শেষের দিকে একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছিলেন, আদৌ কি তিনি মা হতে পারবেন? 

তবে তার প্রবল ইচ্ছাশক্তির কারণেই হয়ত করোনায় আক্রান্ত হয়েও সুস্থ সন্তান প্রসব করলেন। তার মা হওয়ার অদম্য ইচ্ছা এবার পূরণ হলো।

দীর্ঘ দুই বছর চেষ্টার পর গর্ভধারণ করেন ৩৭ বছর বয়সী ক্লেয়ার ট্রুসন। তবে তিনি কখনো কল্পনা করেননি এমন পরিস্থিতির মধ্যে তিনি তার নবাগত সন্তানকে স্বাগত জানাবেন। চারপাশে যখন মৃত্যুর মিছিল বাড়ছে, একসময় তারও মনে হয়েছিল আদৌ কি সন্তানের মুখ দেখে তিনি মরতে পারবেন!

Advertisement

২০১৯ সালের আগস্টে ক্লেয়া টেস্টটিউব পদ্ধতিতে গর্ভধারণ করেন। গত ১৫ মার্চ ক্লেয়ার ক্রমাগত কাশি শুরু হয়। চব্বিশ ঘণ্টার মধ্যেই তাকে কারশাল্টনের সেন্ট হেলিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন পর জানা যায়, ক্লেয়া কোভিড-১৯ এ আক্রান্ত। অতঃপর কোয়ারেন্টাইনে থাকার জন্য তাকে বাড়িতে পাঠানো হয়।  

ক্লেয়ার সন্তানতবে এক সপ্তাহ পর ৩০ শে মার্চ ক্লেয়ার খুবই অসুস্থ হয়ে পড়েন। তার প্রসববেদনা শুরু হয়। দ্রুত সে হাসপাতালে যায়। ততক্ষণে বাচ্চার মাথা বেড়িয়ে এসেছে। চিকিৎসকরা দ্রুত তার ডেলিভারি করান। অনেক কষ্টের পর ক্লেয়ার তার ছেলে জ্যাককে জন্ম দিতে সক্ষম হয়। এরপর তার সন্তানকে আলাদা রাখা হয়। 

জন্ম দিলেও সন্তানকে তখন বুকে জড়িয়ে ধরতে পারেননি ক্লেয়ার। এরপর অবশ্য সঠিক নিয়ম মেনে শিশুকে বুকে রাখতে পেরেছেন তিনি। তাও আবার সাময়িক সময়ের জন্য। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো ক্লেয়ারের ছেলে সম্পূর্ণ সুস্থ রয়েছে।  

বর্তমানে ক্লেয়ার এখনো হাসপাতালে করোনার সঙ্গে যুদ্ধ করছেন। ইংল্যান্ডবাসী ক্লেয়ার ও তার স্বামী মারে মিশেল স্বপ্ন দেখছেন কবে সন্তানকে নিয়ে একসঙ্গে তারা সুন্দর সময় কাটাবেন। বর্তমানে স্বামী ও সন্তানকে রেখে হাসপাতালে একাই দিন কাটাচ্ছেন ক্লেয়ার।

সূত্র: মেট্রো

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!