ঐশ্বরিয়ার জন্য এখনো কষ্ট পান সালমান? কী বললেন ‘ভাইজান’
পাগলপন্থির প্রমোশনের জন্য বিগ বসের শোয়ে হাজির হন অনিল কাপুর। কৃতি খারবান্দা এবং ঊর্বশী রউটেলার সঙ্গে সালমান খানের শোয়ে হাজির হন অনিল। সেখানেই প্রশ্ন উত্তর পর্বে সালমান খান এবং অনিল কাপুর একে অপরের একাধিক প্রশ্নের উত্তর দিতে শুরু করেন।
বিগ বসের স্টেজে হাজির হয়ে ভাইজানকে প্রশ্ন করা হয়, তার প্রিয় সহকর্মী কে? এ পর্যন্ত যতজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, তাদের মধ্যে প্রিয় কে কে? টিম পাগলপন্থির ওই প্রশ্নের মধ্যে ভাগ্যশ্রী, মাধুরী দিক্ষীত, সোনম কাপুর, কারিশ্মা কাপুর, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সঙ্গীতা বিজলানির নাম নেয়া হয় সালমানের সামনে। অভিনেত্রীদের তালিকায় প্রত্যেকেই তার প্রিয় এবং প্রত্যেকের সঙ্গেই তার সম্পর্ক বেশ ভাল বলে জানান সালমান।
শুধু ঐশ্বরিয়ার নাম শোনার পর পাল্টা কোনো মন্তব্য করতে দেখা যায়নি সালমানকে। পাশাপাশি ক্যাটরিনার নাম শুনে হেসে ফেলেন তিনি। এসবের পাশাপাশি সঙ্গীতা বিজলানিকে একসময় তার জীবনের সত্যিকারের সঙ্গিনী বলেও মন্তব্য করেন সালমান খান।
প্রসঙ্গত, ঐশ্বরিয়ার ছাড়া প্রাক্তন বান্ধবীদের প্রত্যেকের সঙ্গেই সালমান খানের যোগাযোগ রয়েছে। এমনকী, সঙ্গীতা বিজলানিকে প্রায়শই সলমনের বাড়িতে দেখা যায়।
রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর খান বাড়িতে অবাধ যাতাযাত ক্যাটরিনা কাইফের। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ভারত এবং টাইগার জিন্দা হ্যায়-তে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ারও করেন ক্যাটরিনা। এসবের পাশাপাশি সালমান খানের দুই বোন আলভিরা খান এবং অর্পিতা খানের সঙ্গেও সম্পর্ক বেশ ভাল।