ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মালাইকাকে এড়িয়ে চলছেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:২৭, ১৬ আগস্ট ২০১৮
মালাইকাকে এড়িয়ে চলছেন সালমান

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। ১৯৯৮ সালে বিয়ে করে ২০১৬ সালে দীর্ঘ ১৮ সংসারের ইতি টানেন তারা। এরপর ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

এদিকে বিচ্ছেদের পর থেকেই ভাইয়ের স্ত্রী মালাইকাকে নাকি এড়িয়ে চলছেন সালমান খান। এমনকি সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে তাদের দুজনের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হলে বিমানবন্দর থেকে দ্রুত চলে যান সালমান। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হযেছে, সালমান গাড়ির জন্য একটি স্থানে অপেক্ষা করছিলেন কিন্তু দেহরক্ষীরা দ্রুত তাকে গাড়িবহরে নিয়ে যান। এর ফলে তিনি মালাইকার মুখোমুখি হয়া থেকে রেহাই পান। না হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো সালমানকে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার মুখোমুখি হননি সালমান। বজরঙ্গি ভাইজান অভিনেতা নাকি বিচ্ছেদ না করার জন্য অনেক বুঝিয়েছিলেন কিন্তু তাতে কান দেননি মালাইকা।

এদিকে বিচ্ছেদের পর ইতালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে আরবাজ প্রেম করছেন বলে বলিপাড়ায় গুঞ্জন চাউর হয়েছে। খুব শিগগির তারা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!