শুটিং ফাঁকে পরিবারের সঙ্গে সালমান-ক্যাটরিনা
ক্যাটরিনা কাইফ এবং সালমান খান। তাদের প্রেম বলিউডের কারোরই অজানা নয়। তবে এবার তারা নিজেদের পরিবারকে সময় দিচ্ছেন। আর তাও হয়েছে ‘ভারত’ ছবির শুটিং এর খাতিরে।
বর্তমানে দুই তারকাই ‘ভারত’ ছবির শুটিং এর জন্য মাল্টায় রয়েছেন। আর সেখানে রয়েছেন সালমান খানের মা এবং ক্যাটরিনা কাইফের দিদি আলভিরা।
মায়ের সঙ্গে সালমান খানের শেয়ার করা ছবি।
শুটিং এর ফাঁকে মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। আর এতে পিছিয়ে নেই বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফও। দিদি আলভিরার সঙ্গে তিনিও ছবি শেয়ার করেছেন।

দিদি আলভিরার সঙ্গে ক্যাটরিনা কাইফের শেয়ার করা ছবি।
আর শুটিংয়ে গিয়ে ফ্যামিলি টাইম কাটানোর কারনে নতুন করে সমালোচনাও শুরু হয়েছে।
এর আগে, সালমান-ক্যাটরিনার প্রেম নিয়ে ইন্ডাস্ট্রিতে তুমুল চর্চা হয়েছিল। ক্যাটরিনা বলিউডে এন্ট্রি দেয়ার ক্ষেত্রেও ‘ভাইজান’ এর ভূমিকার কথা স্বীকার করেন ইন্ডাস্ট্রির অনেকেই।
কিন্তু রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের গুঞ্জনে ভাইজান যেন কোথায় বাদ পড়ে গিয়েছিলেন। ফের কী সেই প্রেম ফিরে এল তাদের জীবনে? শুটিংয়ে গিয়ে ফ্যামিলি টাইম কাটানোয় নতুন করে গসিপ শুরু হয়েছে।
ডেইলি বাংলাদেশ/টিএএস