মদের বারে আটকে দেয়া হলো সালমানের বোনকে
বলিউড অভিনেতা সালমান খানের বোন শ্বেতা রোহিরাকে মদের বারে আটকে দেয়া হয়েছে। পরিচয় না পাওয়ায় তার সঙ্গে এমন ঘটনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে।
শ্বেতা রোহিরা বলিউড ভাইজান সালমান খানের মায়ের পেটের বোন নয়। রাখি বেঁধে ভাইবোনের সম্পর্ক গড়েছেন। এরপর থেকে সালমানের বোন হিসেবেই সর্বত্র পরিচিত শ্বেতা।
শ্বেতা বন্ধুদের সঙ্গে পার্টি করতে চেয়েছিলেন মুম্বাইয়ের ভারসোভার এক মদের বারে। পরিচয়পত্র না থাকায় তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ওই সময় সেখানকার নিরাপত্তারক্ষী তাকে গেটের সামনেই থামিয়ে তার সচিত্র পরিচয়পত্র দেখতে চান।
শ্বেতাকে দেখে নিরাপত্তারক্ষীরা বিশ্বাস করেননি যে তার বয়স ১৮’র ওপর। সেই কারণেই পানশালার গেটের সামনে তাকে আটকে দেয়া হয়। প্রায় ১০ মিনিট ধরে শ্বেতা রোহিরাকে আটকে রেখে তার ব্যাগ, সচিত্র পরিচয়পত্র সব খতিয়ে দেখা হয়।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয় শ্বেতা রোহিরার। এরপর থেকেই কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। প্রথম প্রথম বাড়ি থেকে খুব একটা বের হতেন না। সম্প্রতি বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন তিনি।