ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ বন্ধ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ১৯ মার্চ ২০২০
২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ বন্ধ
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ বন্ধ করা হয়েছে। 

বৃহস্পতিবার মসজিদটির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এ আদেশের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার অংশ হিসাবে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সাময়িকভাবে জুমার নামাজ বন্ধ করা হয়েছে। 

Advertisement

দর্শনার্থী ও মুসুল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ প্রাণঘাতি ভাইরাসে এরইমধ্যে বাংলাদেশে ১৪ জন আক্রান্ত ও একজনের জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!