ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে মাদক সেবনের সময় ধরা খেলেন ছয়জন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০
হবিগঞ্জে মাদক সেবনের সময় ধরা খেলেন ছয়জন
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের ভাইসহ ছয় মাদকসেবীকে আটক করে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে শহরতলীর পুরানপাতারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরতলীর পুরান পাতারিয়া গ্রামের ইছাক আলীর ছেলে ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়ার ভাই জাহির মিয়া, একই গ্রামের হানিফ উল্লাহর ছেলে আব্দুল কাদের, আমির উল্লাহর ছেলে বাবুল মিয়া, বানিয়াচং উপজেলার বাতিরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল মালেক, কুশিয়ারতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে মোস্তফা মিয়া ও সদর উপজেলার তিতখাই গ্রামের কলি রায়ের ছেলে বাবুল রায়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. নজীব আলী জানান, আটকরা এলাকার চিহ্নিত মাদকসেবী। অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!