[ দেশজুড়ে ]
সিংড়ায় তিনদিনে শতাধিক মোটরসাইকেল আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের সিংড়ায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা এবং মানুষকে ঘরমুখী করার লক্ষ্যে সিংড়া থানা পুলিশের পক্ষ থেকে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে গত তিনদিনে প্রায় শতাধিক মোটরসাইকেল আটক এবং মোটরযান আইনে মামলা হয়েছে।
রোববার সকাল থেকে সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দীকির নেতৃত্বে বামিহাল, জামতলী, সিংড়া বাসস্ট্যান্ড এবং বাজারে অভিযান চালিয়ে ৪০টি মোটরসাইকেল আটক করা হয়।
.png)
ওসি জানান, বর্তমান বিশ্বে করোনাভাইরাসের কারণে সবাই ঝূঁকির মধ্য আছি। এ সময়ে মানুষকে ঘরে থাকা দরকার। সে লক্ষ্যে আমরা কাজ করছি। গত তিনদিনে প্রায় শতাধিক মোটরসাইকেল আটক করে মোটরযান আইনে মামলা দেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!