ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বড় ভাইয়ের গালে কামড় দিয়ে মাংস তুলে নিল ছোট ভাই

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ৩১ অক্টোবর ২০২৬
বড় ভাইয়ের গালে কামড় দিয়ে মাংস তুলে নিল ছোট ভাই
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে গাভির দুধ খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবন্ধী বড় ভাইয়ের গালে কামড় দিয়ে মাংস তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গামারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত খোকন (২২) স্থানীয় একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রিকশাচালক শহিদুলের দুই ছেলে খোকন ও বিশালের (১২) মধ্যে বাড়িতে গাভির দুধ খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই খোকন ছোট ভাই বিশালকে ধাক্কা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বিশাল বড় ভাইয়ের ওপর চড়াও হয় এবং তার গালে কামড় দিয়ে মাংস তুলে নেয়।

পরে আহত খোকনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক।

খোকন জানান, গাভির দুধ খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে বিশাল তার গালে কামড় দিয়ে মাংস তুলে নেয়।

ডেইলি-বাংলাদেশ/দেওয়ান/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!