[ দেশজুড়ে ]
ঈশ্বরদীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
পাবনা
ছবি: ডেইলি বাংলাদেশ
পাবনার ঈশ্বরদীতে মুরগির খামারে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল প্রামাণিক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভারইমাড়ী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল ওই এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি স্থানীয় বাসিন্দা মাহাবুল প্রামাণিকের মুরগির খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবারও খামারে কাজ করছিলেন রাসেল। এ সময় জমে থাকা বৃষ্টির পানি সরাতে বৈদ্যুতিক মোটর চালালে সেটিতে শর্টসার্কিট হয়। পরে মোটরটি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হবে।
ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!