ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে এই শাক খেলে

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:১৪, ১৯ ডিসেম্বর ২০১৯
শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে এই শাক খেলে
ছবি: সংগৃহীত

বাহারি শাকসবজির সমারোহ ঘটে শীতকালে। সবজির পাশাপাশি নানা ধরণের শাকও পাওয়া যায় এসময়। এসব শাকের মধ্যে মেথি শাক অন্যতম। ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিনে ভরপুর এ শাক খেলে নানা ধরণের উপকার পাওয়া যায়। যেমন-

ওজন কমে : মেথি শাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে। এটি খেলে অনেকক্ষণ পেট ভরা অনুভূত হয়। ফলে খাওয়ার পরিমাণ কমে যায়। এ কারণে এটি ওজন কমাতে উপকারী।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে : ঘন ঘন কোলেস্টেরল ওঠা নামা করলে মেথি শাক খেতে পারেন। এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

Advertisement

হজমশক্তি বাড়ে : হজমশক্তি বাড়াতে মেথি শাকের তুলনা নেই। এটি হজমজনিত নানা সমস্যা দূর করে। নিয়মিত এ শাক খেলে বদহজম, অ্যাসিডিটির সমস্যাও কমে যায়। 

সুগার কমে : শুধু কোলেস্টেরল নয়, রক্তে সুগারের মাত্রা কমাতেও মেথি শাক ভূমিকা রাখে। এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী।

ত্বক ভালো রাখে : নিয়মিত মেথি শাক খেলে ত্বকের সঙ্গে সঙ্গে চুলের সৌন্দর্যও ঠিক থাকে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের নিচে জমে থাকা ফ্রি-রেডিকেল কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। সেই সঙ্গে এতে থাকা অন্যান্য ভিটামিন ত্বকের অনেক ধরণের সমস্যা কমায়। খাওয়ার পাশাপাশি এ শাকের পেস্ট মুখে মাখলে উপকার পাবেন।

সূত্র : এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!