ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

যদি মাথাব্যথা থাকে তবে সাবধান হোন

ডা. মিজানুর রহমান কল্লোল
প্রকাশিত: ১০:৫০, ৯ নভেম্বর ২০২৬
যদি মাথাব্যথা থাকে তবে সাবধান হোন
টেনশন হেডেকের ক্ষেত্রে আপনার শরীরের তাপমাত্রা কমালে মাথাব্যথা থেকে মুক্তি পেতে পারেন। এ ক্ষেত্রে আপনি ঠাণ্ডা পানিতে গোসল করতে পারেন।

এটি খুব সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা হলেও অনেক ক্ষেত্রে জটিলতার কারণ হতে পারে। প্রত্যেক মানুষ এ সমস্যায় কোনো একটি কারণে অথবা বিভিন্ন কারণে ভুগে থাকেন। এটি খুব সাধারণ কারণ যেমন- অবসাদ, ক্লান্তি কিংবা দুশ্চিন্তার কারণে হতে পারে, আবার মারাত্মক সমস্যা যেমন মেনিনজাইটিস অথবা ব্রেইন টিউমারের কারণেও হতে পারে।

প্রত্যেকেরই মাঝে মাঝে মাথা ব্যথা হয়। অসুস্থতা, স্ট্রেস, টেনশন বা ডিহাইড্রেশনের কারণে হোক না কেন, বেশিরভাগ মাথাব্যথা কিছু বিশ্রাম বা ওভার-দ্য কাউন্টার ওষুধের ডোজ দিয়ে কিছুক্ষণ পরে চলে যায়। যাইহোক, যখন মাথাব্যথা দীর্ঘস্থায়ী এবং দুর্বল হয়ে যায় যেখানে তারা আপনার জীবনকে ব্যাহত করে।

সাধারণ কথা
 মাথাব্যথা এমন একটি অবস্থা, যেখানে ব্যথা মাথাতেই হয়।
 বেশির ভাগ ক্ষেত্রে রোগী ব্যথার কথাই বলেন।
 বেশির ভাগ মাথাব্যথা ক্ষতিকর নয়, চিকিৎসার প্রয়োজন হয় না।
 কিছু মাথাব্যথা নির্দিষ্ট কিছু কারণে হয়ে থাকে।

মাথাব্যথার কারণ : 
দুশ্চিন্তা, মানসিক চাপ, অবসাদ, নিদ্রাহীনতা, কোষ্ঠকাঠিন্য, চোখে চাপ, ত্রæটিপূর্ণ দৃষ্টি, দাঁতের সমস্যা, সাইনাসের ইনফেকশন, জ্বর, রক্তচাপ বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া, ঠাণ্ডা লাগা, চোখে দেখতে সমস্যা, পানিস্বল্পতা, আইসক্রিম, যৌনতা, বর্জ্র ধ্বনি, ক্যাফিন/ ড্রাগ প্রত্যাহার, মস্তিষ্ক সম্পর্কিত সমস্যা বা জটিলতা, যেমন- মাথায় আঘাত, টিউমার, অ্যানুরিজম, মেনিনজাইটিস, এনকেফালাইটিস ইত্যাদি।

Home Remedies for Headache | Five ways to get relief from headaches without  pain killers dgtl - Anandabazar

মাথাব্যথার প্রকারভেদ
১. ভাসুকলার হেডেক (সচরাচর নারীদের বেশি হয়) : মাইগ্রেন, জ্বরজনিত মাথাব্যথা, উচ্চ রক্তচাপ ইত্যাদি।

* পেটে সমস্যা
* মাথার একপাশে কিংবা দুই পাশে ব্যথা
* দেখতে সমস্যা

২. মাসকুলার হেডেক : চাপজনিত মাথাব্যথা
* মুখ কিংবা ঘাড়ের মাংসপেশী শুষ্ক হয়ে যাওয়া।
* ব্যথা কপালের দিকে আসা।

৩. সার্ভাহকোজেনিক হেডেক : স্পনডিলাইটিস
৪. প্রদাহের কারণে মাথাব্যথা : সাইনোসাইটিস

চিকিৎসা
  যদি আপনার অতিরিক্ত কাজের কারণে কিংবা চাপের কারণে মাথাব্যথা হয়, তা হলে সচরাচর ব্যবহৃত ব্যথানাশক ওষুধ নিতে পারেন। যেমন : এসপিরিন বা প্যারাসিটামল গ্রহণ করলে ব্যথা কমবে। এসপিরিন বা ডিসপিরিন একটি বা দু’টি ট্যাবলেট দুধ বা খাবারের সাথে গ্রহণ করতে পারেন। কখনই শিশুদের এসপিরিন দেবেন না। শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল সিরাপ দেবেন। টিনএজারদেরও এসপিরিন দেবেন না, যদি সে ফ্লু ধরনের উপসর্গ, ভাইরাসজনিত ইনফেকশন কিংবা চিকেন পক্সে ভুগে থাকে। 

পরবর্তী নির্দেশনার জন্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করবেন।
  যদি আপনার মাথাব্যথা স্থায়ীভাবে থেকে যায়, তাহলে মাথাব্যথার কারণ খুঁজে বের করুন। এ থেকে কিছু পরীক্ষা করতে হবে।

 যত্রতত্র ব্যথানাশক ওষুধ খেলে আপনার কিডনি ও পাকস্থলী ক্ষতিগ্রস্ত হতে পারে।

 টেনশন হেডেকের ক্ষেত্রে আপনার শরীরের তাপমাত্রা কমালে মাথাব্যথা থেকে মুক্তি পেতে পারেন। এ ক্ষেত্রে আপনি ঠাণ্ডা পানিতে গোসল করতে পারেন। 

 শিশুদের ক্ষেত্রে শিশুকে অন্ধকার, শান্ত রুমে শোয়াবেন। তাকে প্রয়োজনে প্যারাসিটামল বা আইবুপ্রফেন দেয়া যেতে পারে। তার কপালে বা চোখের ওপর ঠাণ্ডা বা ভেজা কাপড় রাখবেন।

Headache | How to identify the cause of your headache dgtl - Anandabazar

কখন চিকিৎসকের কাছে যাবেন
যদি মাথাব্যথার সাথে নিচের কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন- 

 কোনো কারণ ছাড়াই হঠাৎ তীব্র মাথাব্যথা
 ফুসফুসে বা গলার ইনফেকশন হলে
 ঘাড় শক্ত হলে
 জ্বর ও রথ্যাশ থাকলে
 মানসিক দ্বিধাগ্রস্ততা
 খিঁচুনি 
 চোখে দেখতে সমস্যা
 প্যারালাইসিস
 দুর্বলতা
 ভারসাম্যহীনতা
 শ্বাস নিতে কষ্ট হওয়া কিংবা কথা বলতে কষ্ট হলে
 চোখ লাল হলে
 অসাড়তা কিংবা ঝিনঝিন অনুভূতি
 মাথায় আঘাতের পর মাথাব্যথা
 যদি আপনার বয়স ৫০-এর বেশি হলে কিংবা অস্বাভাবিক ধরনের মাথাব্যথায় ভোগেন।

লেখক : ডা. মিজানুর রহমান কল্লোল, অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল (অর্থোপেডিক সার্জারি বিভাগ), ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সিরিয়াল ও অ্যাপয়েন্টমেন্ট নম্বর: ০৯৬১৩৮২০৫৯৫, ০১৯৪৬১০২১০২

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!