ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭, ১২ নভেম্বর ২০২৬
মালদ্বীপের  রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তুরস্কে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ে যোগাযোগ আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দেশই নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সাইডলাইনে দুই দেশের শীর্ষ নেতাদের এ সাক্ষাৎ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!