ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

মদের বোতল সহ পুলিশের হাতে ধরা পড়লেন ‘বাহুবলি’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ১৪ জুন ২০২০
মদের বোতল সহ পুলিশের হাতে ধরা পড়লেন ‘বাহুবলি’ অভিনেত্রী
রামিয়া কৃষ্ণণ

করোনার প্রকোপ বেড়েই চলেছে ভারতে৷ করোনার বিশেষ ব্যবস্থা হালকা হলেও, কড়া নিয়মে বেঁধে ফেলা হয়েছে দেশের মানুষকে৷ঠিক এরই মাঝে এক কাণ্ড ঘটিয়ে বসলেন ‘বাহুবলি’র অভিনেত্রী শিবগামী খ্যাত অভিনেত্রী রামিয়া কৃষ্ণণ৷

চেন্নাইয়ের শহরের ভিতর গাড়ি চলাচলের দিকে কড়া নজর রয়েছে পুলিশের৷ কোন গাড়ি কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে নজর রয়েছে সবদিকে৷চলছে তল্লাশিও৷

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, পুলিশের এই কড়া নজরের খপ্পরেই পড়লেন অভিনেত্রী রামিয়া কৃষ্ণণ৷ ১০০ টি মদের বোতলসহ পুলিশের হাতে ধরা পড়লেন অভিনেত্রী ও তার বোন৷তাদের গাড়িটি তল্লাশি করলে ৯৬ বোতল বিয়ার ও ৮ বোতল মদ পাওয়া যায়।

বর্তমানে তামিলনাড়ুর সব জেলাতে মদের দোকান খোলা থাকলেও চেন্নাইয়ে বন্ধ রয়েছে। এ কারণে অনেকেই চেন্নাই থেকে মদ কিনতে অন্য জেলায় যাচ্ছেন।

মদ চোরাচালানের দায়ে এই অভিনেত্রীর গাড়িচালক সেলভাকুমারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে কান্তাপুর থানায় নেয়া হয়েছে। রামায়া ও তার বোনকেও কিছু সময় থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী সময়ে তাদের ছেড়ে দেয়া হয়। তবে গাড়িতে মদ থাকার বিষয়টি অভিনেত্রী রামায়া কৃষ্ণা জানতেন কিনা তা জানা যায়নি।

ভারতের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা ‘বাহুবলি’। এই সিনেমায় রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করেন রামায়া কৃষ্ণা। তার চরিত্রটি ভীষণ দর্শকপ্রিয়তা পায়। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, নাসের প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!