ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ের চাপ এড়াতে চুরি করে স্বেচ্ছায় কারাগারে প্রেমিক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ২৩ জানুয়ারি ২০২০
বিয়ের চাপ এড়াতে চুরি করে স্বেচ্ছায় কারাগারে প্রেমিক!
ছবি: সংগৃহীত

৮ জানুয়ারি চীনে সাংহাইয়ের হুয়াশান রোডের একটি ডান্স স্টুডিওতে চুরি হয়। চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। দ্রুত ধরাও পড়ে যান চেন। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় জিনহুয়া থানায়। এরপরে জানা গেল আসল ঘটনা। বিয়ের জন্য প্রেমিকার চাপ এড়াতে চুরি করেন তিনি!

পুলিশ কর্মকর্তারা যুবকের এমন চুরির ঘটনা দেখে প্রথমে কিছুটা অবাক হয়েছিলেন। চেন একটি ছোট ব্লুটুথ স্পিকার চুরি করেছিলেন। যার দাম ২১ হাজার টাকা হবে। কেন চুরি করছে তা জানতে চান পুলিশ। 

Chen at Police Station

Advertisement

চেনের উত্তরে অবাক হলেও পরে হাসাহাসি শুরু করে পুলিশ। অভিযুক্ত যুবক বলেন, বান্ধবীকে তিনি বিয়ে করতে চান না, কিন্তু বান্ধবী বিয়ে করতে চান। তাই বিয়ে এড়াতে তিনি চুরির পথ বেছে নিয়েছেন।

তিনি আরো বলেন, তিনি চাননি তার চুরির ফলে দোকান মালিক বড় কোনো ক্ষতির মুখে পড়ুক। তাই তিনি কম দামের জিনিস চুরি করেছিলেন। 

যুবকের আশা ছিল, চুরির পর পুলিশ তাকে খুঁজে বের করবে। সেই রকম হলও। তবে সেটা যে এত দ্রুত হবে তিনি আশা করেননি। তার পরিকল্পনা ছিল, চুরির অভিযোগে তিনি জেলে যাবেন। গোটা ঘটনা জানাজানি হয়ে গেলে বান্ধবী আর তাকে বিয়ে করতে চাইবেন না। তিনিও বেঁচে যাবেন। এই উত্তর শুনে থানায় একরকম হাসির রোল ওঠে। 

China Police

যেহেতু চুরি তিনি করেছেন, তাই আদালতে তোলার পর এখন তাকে পুলিশ হেফাজতেই রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত তার বান্ধবী বিয়ে ভেঙে দিয়েছেন কিনা তা জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!