ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ের আগে নতুন বিজ্ঞাপনে পিয়া বিপাশা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৯
বিয়ের আগে নতুন বিজ্ঞাপনে পিয়া বিপাশা
ছবি: পিয়া বিপাশা

মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার বাগদান সম্পূর্ণ হয়েছে। অপেক্ষায় বিয়ের পিঁড়িতে বসার। বিয়ের আগে কিছু কাজ গুছিয়ে নিচ্ছেন এ তারকা। তার মধ্যে আছে বিজ্ঞাপনও। সম্প্রতি তিনি কাজ করেছেন টিন্যাচার চায়ের বিজ্ঞাপনে। এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। 

বিজ্ঞাপনটির বিষয়ে এ নির্মাতা বলেন, বিজ্ঞাপনের কাজ পুরোপুরি শেষ। আগামী মাস থেকেই এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। দিপজয় ক্রিয়েশনস এর ব্যানারে নির্মিত এক মিনিটের বিজ্ঞাপনটিতে পিয়া বিপাশা ছাড়াও দেখা যাবে সমু চৌধুরী, ফখরুল বাশার ও মৌ শিখাকে।

পিয়া বিপাশা বর্তমানে নিউ ইয়র্কে আছেন। যাওয়ার আগে তিনি জানান, গত ২১ জুলাই তার আংটি বদল হয়েছে। পরিবারের পছন্দেই তিনি আবারো ঘর বাঁধতে চলেছেন। পাত্র বাংলাদেশি নন, থাকেন ইউরোপে। আগামী বছর তাদের বিয়ে সম্পূর্ণ হবে। 

এদিকে পিয়া বিপাশা আগেও বিয়ে করেছিলেন। ওই সংসারে সোহা নামের একটি মেয়ে রয়েছে। তবে সে সংসার বেশি দিন টেকেনি। আপাতত মেয়েক নিয়েই থাকছেন তিনি।

২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে আসেন পিয়া বিপাশা। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!