দেব চুমু দিল হঠাৎ শুভশ্রীকে: নেট দুনিয়ায় তোলপাড়
টালিউডের জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি ভারতের ত্রিপুরার আগরতলায় একটি সিনেমার প্রচারে গিয়ে আলোচনায় এসেছেন। মঞ্চে দেবের চুমু খাওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা।
গত মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় ‘দেশু ৭’ সিনেমার বিশেষ প্রচারণা ও লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে বিমানবন্দরে দেব ও শুভশ্রীকে স্বাগত জানাতে উপচে পড়া ভিড় জমেছিল। আগরতলার চিলড্রেনস পার্কে আয়োজিত ওই অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রীকে।
.png)
তবে এদিনের পুরো আয়োজনে সবচেয়ে বেশি নজর কাড়ে দেব ও শুভশ্রীর রসায়ন। সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ পারফর্ম করার সময় হঠাৎই মঞ্চে শুভশ্রীর কপালে চুমু খান দেব। মুহূর্তেই সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। একজন লিখেছেন, হায় ভগবান, এরা ছবির জন্য আর কী কী করবে। অন্য একজন লিখেছেন, রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে। আবার কেউ লিখেছেন, এরা জানে বাঙালি কী খায়, এরা সেটাই দিচ্ছে। আরেকজন লিখেছেন, দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন, উফফফ, তোমরা কেন যে বিয়ে করলে না।
এর আগে কলকাতায় দেব দাবি করেছিলেন, তাকে ও শুভশ্রীকে নিয়ে চলা মন্তব্যের কারণে প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পান তিনি। দুজনেই সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও আশপাশের মানুষ তা হতে দিচ্ছেন না বলে জানান তিনি। এমনকি তাদের নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে, তাতে সিনেমার প্রচারণা করতেও ভয় পান বলে দুঃখ প্রকাশ করেছিলেন এই অভিনেতা।