ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিশ্বের প্রথম ‘যোনি জাদুঘরে’ যেসব সুযোগ-সুবিধা থাকছে!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১২, ২১ সেপ্টেম্বর ২০১৯
বিশ্বের প্রথম ‘যোনি জাদুঘরে’ যেসব সুযোগ-সুবিধা থাকছে!
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বিশ্বের প্রথম ‘যোনি জাদুঘর’ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এটি নারীযোনি ও জরায়ু নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশেই নির্মিত হবে। এ জাদুঘরে খেলাধুলা, কর্মশালা এবং বিনোদনের জায়গাও থাকবে। 

আগামী ১৬ নভেম্বর গণ-অর্থায়নের প্রচারণায় লন্ডনভিত্তিক এই জাদুঘর উদ্বোধন করা হবে। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মূলত শিক্ষার উদ্দেশ্য নিয়েই জাদুঘরটি প্রতিষ্ঠিত হবে। আইসল্যান্ডে ২০১৭ সালে পুরুষদের গোপনাঙ্গ নিয়ে একটি জাদুঘর নির্মিত হয়। এরপরই নারীযোনি নিয়ে জাদুঘর নির্মাণের পরিকল্পনা নেন ওই জাদুঘরের পরিচালক ফ্লোরেন্স স্কেচার।

তিনি বলেন, শরীর এবং নারীঅঙ্গ নিয়ে নানা ভ্রান্তি দূর করতে এই ‘যোনি জাদুঘর’ প্রতিষ্ঠা করা হবে। বয়স কিংবা লিঙ্গের প্রতিবন্ধকতা নয়; এটার সবার জন্যই। এই জাদুঘর পরিবার এবং স্কুলের শিক্ষার্থীদের জন্য শিশুবান্ধব হবে।

ফ্লোরেন্স জানান, জাদুঘরটিতে প্রচারণামূলক কিছু কর্মকাণ্ডের ব্যবস্থা থাকবে। এতে শিশুরা জননঅঙ্গ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে।

ডেইলি বাংলাদেশ/জেডআর
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!