ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১০, ১৩ এপ্রিল ২০২০
ঝিনাইদহে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে তিনটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত  শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

এ সময় দুইটি ফার্মেসি ১ লাখ ১ হাজার টাকা জরিমানা ও একটি ফার্মেসী সিলগালা করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, নকল ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওষুধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

Advertisement

এ সময় শহরের ক্যাসেল ব্রিজ এলাকার বাধন ফার্মেসি, আরাপপুরের আসাদ ফার্মেসি ও কেসি কলেজ এলাকার নিউ তাজমহল ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নকল ও নিষিদ্ধ কোম্পানির ওষুধ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেদায়েত উল্যাহ বাধন ফার্মেসি ও আসাদ ফার্মেসিকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করে। মালিক না থাকায় নিউ তাজমহল ফার্মেসি সিলগালা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!