ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
ছাত্রদল নেতা মো. নাঈম। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় তেলের দাম বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় মো. নাঈম নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার  শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদে ছিলেন।

সোমবার তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন ও সদস্য সচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাঈমকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এরআগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে নাঈম তেলের দাম বৃদ্ধি নিয়ে নিজের মতামত তুলে ধরেন। একই পোস্টে তিনি দীর্ঘদিনের সাংগঠনিক পথচলায় সংগঠনের বিভিন্ন বিষয় ও কার্যক্রমের সঙ্গে তার ব্যক্তিগত মতের কিছুটা অমিল থাকার কথা উল্লেখ করেন। পাশাপাশি ব্যক্তিগত সমস্যা ও ব্যস্ততার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না জানিয়ে সাধারণ সম্পাদক পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। ওই পোস্টে তিনি সংগঠনের সহযোদ্ধা, বড় ভাই ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণের আহ্বান জানান।

তবে তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কারণ হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!