ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ১০ ফেব্রুয়ারি ২০২০
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত কবির হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির তারাপুর-ঠুটাপাড়ার মানিক আলীর ছেলে।

Advertisement

এপিপি আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ১৭ নভেম্বর শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপির রসুনচক গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে কবিরকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে তিন হাজার ২৫০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা করেন র‌্যাবের এসআই অনুপ দাস।

এপিপি আরো জানান, একই বছরের ৬ ডিসেম্বর কবিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মো. শফিউল আলম। শুনানি শেষে এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!