[ দেশজুড়ে ]
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী আরিফ।
সোমবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান ও চট্টগ্রামের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. সুলতান মিয়া গোলাম রহমান চৌধুরীকে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন।
গোলাম রহমান চৌধুরী ২০১৪ সালের ১৪ জুলাই মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে। ২০০৬ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন। বর্তমানে তিনি মিরসরাই অফিসার্স ক্লাব ও মিরসরাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!