ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ২২ সেপ্টেম্বর ২০২৬
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ
পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা শাখা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের সিও অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সিও অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে গিয়ে শেষ হয়।

সমাবেশে যুবদলের জেলা শাখার নেতারা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

Advertisement

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!