[ বিনোদন ]
অ্যাকশনে ভরপুর, হলিউড স্টাইলে দেখা দিলেন অনন্ত জলিল
‘দিন-দ্য ডে’ পোস্টার (ছবি: সংগৃহীত)
অ্যাকশনে ভরপুর সিনেমা ‘দিন-দ্য ডে’ এর ট্রেলার প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে বড় পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন দর্শকরা। আর তাই দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে হলিউড স্টাইলে দুর্দান্ত অ্যাকশন নিয়ে হাজির হলেন অনন্ত জলিল।
রোববার অনন্ত জলিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘দিন–দ্য ডে’ সিনেমার ট্রেলার। ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারে রীতিমতো চমকে দিয়েছেন এই অভিনেতা ও প্রযোজক।
সিনেমাটি ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত। ইরানের মুর্তুজা আতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।
ট্রেলারের সঙ্গে সংক্ষিপ্ত বর্ণনায় অনন্ত জলিল জানিয়েছেন, এখন ইরানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে বলে জানান এই জনপ্রিয় চিত্রনায়ক। মূলত আন্তর্জাতিক অঙ্গনের সিনেমার মতো একটা অনুভব আনতেই ‘দিন-দ্য ডে’ টিম অক্লান্ত পরিশ্রম করেছে বলে জানিয়েছেন তিনি। প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে সিনেমাটি।
সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।
‘দিন–দ্য ডে’ সিনেমার ট্রেলার:-
ডেইলি-বাংলাদেশ/আরএ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!