ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকার হিসাব চাওয়ায় প্রবাসী স্ত্রীকে সিগারেটের ছ্যাকা!

ভোলা প্রতিনিধি 
প্রকাশিত: ০২:৪৮, ২৬ আগস্ট ২০১৯
টাকার হিসাব চাওয়ায় প্রবাসী স্ত্রীকে সিগারেটের ছ্যাকা!
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় স্বামীর কাছে পাঠানো টাকার হিসাব চাওয়ায় প্রবাসী স্ত্রীকে সিগারেটের ছ্যাকা দিয়েছেন তার স্বামী। এ ঘটনার পর নির্যাতিতা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রোববার জেলা সদরের পশ্চিম ইলিশা ইউপির দক্ষিণ চরপাতার কাইমুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত তাসনুর বেগম ভোলা পৌরসভার ডোমপট্টি এলাকার মো. দুলালের মেয়ে। তিনি জর্ডান প্রবাসী। অভিযুক্ত স্বামীর নাম মো. কামাল হোসেন। তিনি পশ্চিম ইলিশার আবু তাহেরের ছেলে।

ভুক্তভোগী জানান, গত বছর তিনি ভোলায় আসেন। দেশে এসে স্বামীর কাছে পাঠানো টাকার হিসাব চাইলে দুই জনের মধ্যে বিবাদ শুরু হয়। এরপর থেকে স্বামী তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। একপর্যায়ে কামাল ও তার স্বজনরা রোববার তার উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এ সময় কামাল সিগারেটের আগুন দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন অংশে ছ্যাকা দেয়। তার শরীরে অর্ধশতাধিক সিগারেটের ছ্যাকা দেয়ার দাগ রয়েছে। এতে তিনি মারাত্মক অসুস্থ হলে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতা স্বামী ও তার স্বজনদের নির্যাতনের শাস্তি দাবি করেন তিনি। 

Advertisement

অভিযুক্ত কামাল হোসেনের সঙ্গে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তার সঙ্গে কথা বলা যায়নি।

ভোলা সদর থানার ওসি মো. ছগির মিঞা জানান, খবর পেয়ে ভুক্তভোগীকে দেখতে পুলিশ হাসপাতালে যায়। এ ঘটনার খোঁজখবর নেয়া হচ্ছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!