ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালের ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
.png)
নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ম্যাচ অনুষ্ঠিত না হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে সেমিফাইনালের টিকিট দেওয়া হয়। সেই হিসাবে মালয়েশিয়ার চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ শেষ চারে জায়গা করে নেয়।
এর আগে একইভাবে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তানও। ফলে এশিয়ান গেমসের এই ইভেন্টে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশের