ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাটি কুপিয়ে স্টাম্প পুঁতে ভারতকে মাইকেল ভনের খোঁচা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৬, ২ মার্চ ২০২১
মাটি কুপিয়ে স্টাম্প পুঁতে ভারতকে মাইকেল ভনের খোঁচা!
মাটি কুপিয়ে স্টাম্প পুঁতে ভারতকে মাইকেল ভনের খোঁচা!

ভারতের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লড়াই করছেন জো রুট-বেন স্টোকসরা। চার টেস্টের সিরিজ ড্র করলেই লর্ডসে ফাইনালে উঠে যাবে ইংল্যান্ড। কিন্তু ‘নিঁখাদ’ স্পিন উইকেট বানিয়ে ইংল্যান্ডকে ধসিয়ে দিচ্ছে ভারত।

বিষয়টি নিয়ে শুরু থেকেই সোচ্চার সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ভারতের মাটিতে প্রথম টেস্টে জয়ের পর পরের দুই টেস্টে স্পিন উইকেট দিয়ে ইংল্যান্ডকে ধসিয়ে দেয়ায় ভারতকে ‘মাফিয়াও’ বলা হয়েছে।

এবার ভারতের উইকেট নিয়ে ‘খোঁচা’ দিলেন মাইকেল ভন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘মুচকি' হাসি দিয়ে ব্যাটিং করার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দাঁড়িয়ে তিনি ব্যাটিং করছেন সেই উইকেট কুপিয়ে তছনছ করা।

Advertisement

সবুজ মাঠের ভেতর বিধ্বস্ত ওই উইকেটে ব্যাটিংয়ের পোজ দিয়ে ভন লিখেছেন, ‘চতুর্থ টেস্টের প্রস্তুতি ভালোই চলছে’।

এছাড়া উইকেটের মান নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। আইসিসির কাছে আবেদন করা হয়েছে, বাজে উইকেট হিসেবে চেন্নাই এবং আহমেদাবাদের উইকেটকে বিবেচিত করতে। শেষ দুই টেস্টে জয়ী ভারতের পয়েন্ট কাটার কথাও উঠেছে।

আগামী বৃহস্পতিবার আহমেদাবাদে চার টেস্টের সিরিজের শেষটি খেলতে মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। ভনের ইঙ্গিত ওই দিকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!