ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-১০ লিগে অংশ নিতে সব খেলোয়াড়কে ছাড়পত্র দিচ্ছেনা বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩০, ২৯ ডিসেম্বর ২০২০
টি-১০ লিগে অংশ নিতে সব খেলোয়াড়কে ছাড়পত্র দিচ্ছেনা বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সংযুক্ত আারব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ডাক পাওয়া সব খেলোয়াড়কে ছাড়পত্র  দিচ্ছে না ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে বিভিন্ন ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছে বাংলাদেশের ছয় ক্রিকেটার। এরা হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মুক্তার আলী ও নাসির হোসেন।

কিন্তু আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে সব খেলোয়াড়কে ছাড়পত্র  দিতে রাজি নয় বিসিবি। কারণ ওই ছয়জন ক্রিকেটারের মধ্যে বেশ কয়েকজনকে জাতীয় দলভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

Advertisement

বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, যাদের জাতীয় দলে যুক্ত হবার সম্ভাবনা রয়েছে তাদেরকে ছাড়পত্র দেয়া হবে না। 

তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে আমরা নির্বাচক কমিটির সঙ্গে কথা বলেছি।’ ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে টি-১০ এর প্লেয়ার্স ড্রাফট।

নিলামে  মোসাদ্দেক হোসন, পেসার তাসকিন আহমেদ ও মুক্তার আলীকে বেছে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস। দ্য বেঙ্গলস টাইগার বেছে নিয়েছে দুই তরুণ স্পিন অল রাউন্ডার আফিফ হোসেন ও শেখ মেহেদি হাসানকে। পুনে ডেভিলস পছন্দ করেছে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা নাসির হোসেনকে।

আবুধাবিতে ২৬ জানুয়ারি  শুরু হয়ে ৮ ফেব্রæয়ারি  পর্যন্ত চলবে টি-১০ ক্রিকেট লিগ টুর্নামেন্টটি।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!