[ দেশজুড়ে ]
শিম গাছের নিচে গাঁজা-ফেনসিডিল, আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটের পাঁচবিবিতে শিম গাছের নিচ থেকে প্রায় দুই লাখ টাকার ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার চেঁচড়া গ্রামের আ. লতিফের ছেলে মাজেদুল ইসলাম শিপন ও একই গ্রামের খোকা মুন্সির ছেলে তৌহিদ।
বিজিবির কয়া ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, ভারত থেকে মাদকসহ দুই ব্যবসায়ী দেশে ঢুকেছে। সেই মাদক চেঁচড়া গ্রামের তৌহিদের বাড়িতে রাখা হয়েছে। এমন গোপন তথ্য পেয়ে তৌহিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শিম গাছের নিচ থেকে ৩৯৮ বোতল ফেনসিডিল ও আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!