[ শিক্ষা ]
সিকৃবির নতুন প্রভোস্ট ড. মাহাবুব আলম
ছবিঃ ডেইলি বাংলাদেশ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) হুমায়ুন রশিদ চৌধুরী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মৎস্য সাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম.এ.মাহাবুব আলম।
তাকে দুই বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক আদেশে এ তথ্য জানানো হয়।
.png)
ড. এম.এ. মাহাবুব আলম ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে স্নাতক শেষ করেন।
একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
২০১৩ সালে সহকারী প্রভাষক হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় যোগদান করেন। ইউনিভার্সিটি আইসল্যান্ড থেকে ২০১৬ সালে মলিকুলার বায়োলজিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ব্যক্তি জীবনের তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।
প্রভোস্ট দায়িত্ব পাওয়ার পর ড. এম.এ. মাহাবুব আলম বলেন, হলের সমস্যা সমাধান করে ছাত্রদের পড়াশোনার উপযোগী করে তোলার জন্য সর্বাত্ত্বক ভূমিকা পালন করবো।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!