ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

রাতের আকাশে অদ্ভুত আলো নিয়ে রহস্য

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১১:৩১, ১৯ মার্চ ২০২৩
রাতের আকাশে অদ্ভুত আলো নিয়ে রহস্য
ছবি: সংগৃহীত

প্রায় ৪০ সেকেন্ডে ধরে একটা আলোর রেখা দেখা যায় ক্যালিফোর্নিয়ার আকাশে। যেন কেউ আকাশযান বা মিসাইল ছুঁড়ে মেরেছে। সেই আলো নিয়েই আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রজুড়ে।

ক্যালিফোর্নিয়ার স্থানীয় সব সংবাদমাধ্যমেই সেই একই প্রশ্ন, আকাশে ওটা কী? সেন্ট প্যাট্রিক ডে-তে এই আলো দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এটি। হার্নান্ডেজ নামের এক যুবক গাড়ি থেকে এই ভিডিওটি তোলে।

কোনো কিছুতেই যখন বোঝা গেল না আলোর উতস তখনই সেটা অ্যালিয়েন বা ইউএফও বলে জোর জল্পনা শুরু হয়েছে। সবার মনে হচ্ছে এটা ইউএফও। আলাদা ফেসবুক পেজও তৈরি হয়েছে, ক্যালিফোর্নিয়ায় মঙ্গলগ্রহের প্রাণী বা অ্যালিয়েনরা এসেছে বলে।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ছুটে আসা কোনো জঞ্জাল বা স্পেস ডার্বিস। ৯৯.৯৯ শতাংশ এমনটাই হওয়ার সম্ভাবনা। এই জঞ্জালটি ৪০ মাইল দীর্ঘ এবং ঘণ্টায় হাজার মাইল ছুটে যাচ্ছিল বলে জানা গেছে।

পরে জানা যায়, মহাকাশ গবেষণা কেন্দ্রে জাপানের এক কমিউনিকেশন প্যাকেজের স্য়াটেলাইট নষ্ট হয়ে যাওয়ার পর তার ধ্বংসাবশেষ পৃথিবীর দিতে ছুটে আসা। এটি তারই অংশ হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!