[ বিনোদন ]
সাত করোনা রোগীর সঙ্গে একই বাড়িতে আতঙ্কে দিন কাটছে তিন্নির
শ্রাবস্তী দত্ত তিন্নি
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি বর্তমানে কানাডার মন্ট্রিয়েলের লাসাল শহরে বসবাস করেন। সেখানে তার সঙ্গে রয়েছে মেয়ে ওয়ারিশা। করোনার কারণে দেড় মাস ধরে বাসায় আটকে আছেন তিনি। আর তিন্নি যে বাড়িতে থাকেন সেখানে সাতজন করোনা রোগী সনাক্ত হওয়ার কারণে রীতিমতো আতঙ্কে দিন-রাত কাটছে তাদের। তবে এই অভিনেত্রী সচেতন রয়েছেন এবং সুস্থ আছেন।
তিন্নি বলেন, আমার তিন ফুপু আছেন কানাডায়। আমরা সবাই সুস্থ আছি। বাবা–মা বাংলাদেশে। প্রতিদিনই তাদের সঙ্গে ফোনে কথা হয়। আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা চ্যাটগ্রুপ খুলেছি। সেখানে সবাই একসঙ্গে যোগযোগ করছি।
এছাড়াও শোবিজ অঙ্গনের অনেকের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান তিন্নি। যুক্তরাষ্ট্র থেকে টনি ডায়েস, শ্রাবন্তী, তমালিকা, রিচি সোলায়মানসহ অনেকই খোঁজ নিয়েছেন। এছাড়া ঢাকা থেকে পার্থ দা, চঞ্চল চৌধুরীসহ অনেকেই যোগাযোগ করেছেন বলেও জানান অভিনেত্রী।
.png)
২০১৬ সালের অক্টোবর মাসে কানাডায় পাড়ি জমান তিন্নি। এরপর থেকে সেখানেই বসবাস করছেন। নাটকের বাইরে ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায়ও অভিনয় করেছিলেন তিন্নি। ২০১২ সালে অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে ‘সে আমার মন কেড়েছে’ চলচ্চিত্রে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!