[ দেশজুড়ে ]
বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ভ্যানগাড়ি থেকে ২৩ বস্তা ডিএপি সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সারগুলো বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, একটি ভ্যানগাড়িতে করে ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছে। পরে টুপকারচর এলাকায় অভিযান চালিয়ে ভ্যানগাড়িটি থামানো হয়। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
.png)
পরে উদ্ধার করা সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ইউএনও মুরাদ হোসেন বলেন, সারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!