ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

উন্নয়নের প্রতিশ্রুতির সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ২৪ নভেম্বর ২০২৬
উন্নয়নের প্রতিশ্রুতির সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার
চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজ

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা  ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ডোমবাড়ী দিঘারচালা এলাকায় উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান। বৈঠকে যুবসমাজকে মাদকমুক্ত করা, নাগরিক সেবার মানোন্নয়ন ও এলাকার সার্বিক উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তেলিহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডোমবাড়ী দিঘারচালা এলাকায় নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে এলাকার এক হাজার  নারী-পুরুষ, মুরুব্বি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৈঠকে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় মানুষের প্রত্যাশা নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ভবিষ্যতে ৪ নম্বর তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থীও তাঁদের মতামত ও পরামর্শ শোনেন এবং ইউনিয়নের উন্নয়নে সবার অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এ ধরনের উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!