ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

রোহিতকে টপকিয়ে মাত্র ২৮ বলে সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৫, ২৫ নভেম্বর ২০২৬
রোহিতকে টপকিয়ে মাত্র ২৮ বলে সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর
বৈভব সূর্যবংশী ।। ছবি: সংগৃহীত

বৈভব সূর্যবংশী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে আরব আমিরাত এ দলের বোলারদের উপর তাণ্ডব চালালেন। মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারত ‘এ’ দলের তরুণ বাঁহাতি ওপেনার।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন সাউথ অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার ম্যাকগার্ক। সেই রেকর্ড ভাঙার পথে ৪ চারের সঙ্গে ১৪টি ছক্কা মেরে মাত্র ২৮ বলে তিন অঙ্কে পৌঁছান সূর্যবংশী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫০ রানের লক্ষ্যে ১১ ওভারে ভারত ‘এ’ দলের সংগ্রহ ২ উইকেটে ২৩০ রান। মাত্র ৫০ বলে ৭ চার ও ২৬ ছক্কায় ১৯২ রানে অপরাজিত সূর্যবংশী।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। ২৩টি ছক্কা নিয়ে বিশ্ব রেকর্ডটি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডিআরসি শর্টের দখলে। ভারতের হয়ে এক ইনিংস সর্বোচ্চ ছক্কা ছিল রোহিত শর্মার, ১৬টি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!