[ দেশজুড়ে ]
অনির্বাণের একুশে কবিতা পাঠের আসর
সিংড়া প্রেস ক্লাবে একুশে কবিতা পাঠের আসর
নাটোরের সিংড়ায় একুশে কবিতা পাঠের আসর ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিংড়া মডেল প্রেস ক্লাবে এ আয়োজন করে অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ।
এ সময় বক্তব্য রাখেন- অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাজু আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি কবি খলিল মাহমুদ, অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের যুগ্ম সম্পাদক কবি জুলহাস কায়েম, কবি সামাউন আলী, সাংবাদিক রবিন খান প্রমুখ।
অতিথিরা তরুণ লেখকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান, নিয়মিত সাহিত্য আসর, তৃণমৃল থেকে লেখক তৈরি ও প্রতিভার বিকাশ ঘটানোর আশাবাদ ব্যক্ত করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!