ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

জন্মদিনে শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী, দিলেন উপহার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ২০ নভেম্বর ২০২৬
জন্মদিনে শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী, দিলেন উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমান বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন।

শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।

তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান।

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। সূত্র: বাসস

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!