ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে দোয়া মাহফিল

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ২০ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবিতে দোয়া মাহফিল
জুমার নামাজের পর মীর মশাররফ হোসেন হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন শিক্ষার্থী ও নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রাজন মিয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মীর মশাররফ হোসেন হলের শিক্ষক, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রদলের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং হলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজক মোহাম্মদ রাজন মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় আমরা এ দোয়া মাহফিলের আয়োজন করেছি। মহান আল্লাহ যেন তাঁকে সুস্থ রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!