[ রাজধানী ]
মিরপুরে ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে
মিরপুর-১০ নম্বর ঝুটপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে- ডেইলি বাংলাদেশ
রাজধানীর মিরপুর-১০ নম্বর ঝুটপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার বিকেলে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় বিকেলে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!