ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ফিসারির মাছের গাড়ি চলাচল নিয়ে সংঘর্ষ, আহত ৩০

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ৭ অক্টোবর ২০২৬
নেত্রকোণায় ফিসারির মাছের গাড়ি চলাচল নিয়ে সংঘর্ষ, আহত ৩০
প্রতীকী ছবি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ফিসারির মাছ পরিবহনের গাড়ি চলাচল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নজরুল ইসলাম (৫০), বাবুল মিয়া (৫৫), সোহেল মিয়া (৩৫), সিজালক মিয়া (৫২), বকুলা খাতুন (৬০) ও বাচ্চু মিয়া (৪৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ১৩ জন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিটুয়া নওপাড়া গ্রামের আব্দুর রহমান একটি ফিসারিতে কৈ মাছের চাষ করেন। মাছ বিক্রির পর ব্যবসায়ীরা গাড়িতে করে মাছ নিয়ে যাওয়ার সময় গ্রামের রাস্তা ভেঙে যাচ্ছে বলে অভিযোগ করেন একই গ্রামের সোনা মিয়া। এ কারণে তিনি গাড়ি চলাচলে বাধা দেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে প্রায় এক ঘণ্টা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা/এমকে
ট্যাগ: সংঘর্ষ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!