ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ২৪ নভেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ।

গারো পাহাড়ঘেঁষা শেরপুরের নালিতাবাড়ীতে আগেভাগেই জেঁকে বসতে শুরু করেছে শীত। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী ও বেনুপাড়া গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে অঙ্গীকার ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীর মুজিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্গীকার ফাউন্ডেশনের কাকরকান্দি ইউনিয়ন শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নুরুল হক। কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির স্থায়ী সদস্য আব্দুল কুদ্দুস খান, রিয়াজুল হাসান, মামুন শেখ ও সাবিনা ইয়াসমিন।

এ সময় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/শেরপুর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!