ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে জাবির ৩৮ শিক্ষার্থী

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ৭ অক্টোবর ২০২৬
৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে জাবির ৩৮ শিক্ষার্থী
জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় বিভিন্ন বিষয়ে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩৮ শিক্ষার্থী। তাদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, "জাবির ৩৮ শিক্ষার্থীর শিক্ষা ক্যাডারে নির্বাচিত হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গৌরবের। তাদের এ অর্জন মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি।"

তিনি আরও বলেন , “নবীন বিসিএস (শিক্ষা) ক্যাডারের এসব শিক্ষক অর্জিত জ্ঞান, দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখব।”

শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এসআই
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!