বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইশরাত জাহানের আদালত আসামিদের কারাগারে প্রেরণের এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত না সম্পন্ন হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিব উদ্দিন জনি। অপরদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী মোঃ ইয়াকুব আলী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
.png)

মামলার সূত্রে জানা যায়, গত বুধবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ী বিএসটিআই চৌরাস্তা মোড়ে দুইজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য কাভার্ড ভ্যানসহ অবস্থান করতেছে। এই তথ্য যাচাই করে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামি স্বপন ও আউয়ালকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির খান।