ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৩
কসবায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪ হাজার ২শ’ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স।

রোববার রাতে কসবা উপজেলার কাঞ্চন মুড়ি (দক্ষিণ পাড়া) এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কসবা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মিজানুর রহমান (৪৭) জেলার কসবা উপজেলার কাঞ্চন মুড়ি (দক্ষিণ পাড়া) এলাকার আ. হাকিমের ছেলে ও একই উপজেলার কালিকাপুর এলাকার রহিজ মিয়ার ছেলে মো. আমির মিয়া (৩৮)।

Advertisement

সোমবার রাত ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চন মুড়ি দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে টাস্কফোর্স তাদের গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪ হাজার ২শ’ ইয়াবা, ৪টি মোবাইল ও মাদক কেনাবেচার নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদক আইনে মামলা দায়েরের পর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!