আটককৃতরা হলেন, গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের মৃত পনজত শেখের ছেলে শাহারুল ইসলাম ওরফে আবেদ চোর (৪২), সদর উপজেলার কালিগাংনী গ্রামের আনিচুর রহমানের ছেলে চঞ্চল হোসেন (৩০) ও একই উপজেলার কুতুবপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে ছাবদুল হোসেন (৪৫)।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম অবৈধ হেরোইন ও দুটি মোবাইল জব্দ করেন।
.png)
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে এসআই আশরাফ ও সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।
ওসি সাইফুল আলম জানান, একদল মাদক ব্যবসায়ী কামদেবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠের উত্তরদিকে মাদক বিক্রির জন্য অপেক্ষা করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
এদিকে আটক শাহারুল ইসলাম ওরফে আবেদ ডাকাতের বিরুদ্ধে একটি হত্যা ও দুটি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। হেরোইন উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মাদক আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।