গত রাত আটটার দিকে তাদেরকে বংশালের ঢাকা ব্যাংকের সামনে থেকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার সহকারী পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন।
জয়নাল আবেদীন বলেন, আমি মাদকসহ তাদের দুজনকে আটক করে থানায় দিয়ে দিয়েছি।
.png)
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সঙ্গে চালক আব্দুল্লাহ দুলালকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মদ জব্দ করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। পরে বিস্তারিত জানানো হবে।
আটকদের সর্বশেষ জানতে দুপুর আড়াইটার দিকে বংশাল থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার জানান, এখনো তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরবর্তীতে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হলে জানানো হবে।