ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

নিরাপদ সড়ক দিবসে ঢাকায় রোড শো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪, ২২ অক্টোবর ২০২৬
নিরাপদ সড়ক দিবসে ঢাকায় রোড শো
সংগৃহীত ছবি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক রোড শো ও প্রচারাভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন মেনে চলতে মানুষকে উৎসাহিত করতে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দর এলাকার সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকের মাধ্যমে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়।

এ কর্মসূচিতে অংশ নেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া মোটরযান মালিক ও শ্রমিক, রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরাও প্রচারাভিযানে অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!