ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২, ২২ অক্টোবর ২০২৬
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার  ৫৩৪
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের মিরপুর বিভাগ।

ডিএমপি সূত্রে জানা গেছে, এসব অভিযানে মোট ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিভাগভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৫৩ জন, ওয়ারীতে ৮০ জন, মতিঝিলে ৬৬ জন, তেজগাঁওয়ে ৯৫ জন, মিরপুরে ১৫২ জন, গুলশানে ৩০ জন ও উত্তরা বিভাগে ৩৩ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে এক কেজি গাঁজা, এক হাজার ৫০৬ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন ও চারটি চাকু উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার  ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!